বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

লালপুরে গম ক্ষেত থেকে ছেলে নবজাতক উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৪৫ Time View
মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রিতিনিধি : নাটোরের লালপুরে গম ক্ষেত থেকে এক নবজাতককে (ছেলে) উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রাধাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নবজাতকের পরিচয় উদ্ধার করতে পরেনি পুলিশ।  লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন ও স্থানীয়রা একই এলাকার বাবুল হোসেন প্রতিদিনের মত সকালে হাটার জন্য বের হয়।

এ সময় রাধাকান্তপুর হাকিমপীরের আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় পার্শবর্তি গম ক্ষেতে রঙ্গীন কাপড়ে মোড়ানো নবজাতককে দেখতে পায় এবং তাকে উদ্পধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জামান জানান,বর্তমানে শিশুটি সুস্থ্য রয়েছে, সমাজ সেবা অধিদপ্তকে খবর দেওয়া হয়েছে, তারা এসে শিশুটির দায়িত্বভার গ্রহন করবেন। তিনি আরো জানান, শিশুটিকে কে বা কাহারা এভাবে ফেলে রেখে গেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কিউএনবি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit