সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

নারী বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

স্পোর্টস ডেস্ক :  নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে বোলিং নেয় অজিরা। তবে ওভার কমে ৭টি। ৪৩ ওভারের ম্যাচে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৩৫ রান। এ রান তাড়ায় নেমে কাঁপছে অস্ট্রেলিয়া। 

২৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। উইকেটগুলো নিয়েছেন সালমা খাতুন। এরপর চলে গেছে আরও দুটি উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৭০ রান।

ব্যাটিং এ শুরুটা ভালোই ছিল টাইগ্রেসদের। উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলেন মুর্শিদা খাতুন আর শারমিন আক্তার। তবে ১২ রান করে মুর্শিদা ফিরলে ভাঙে এই জুটি। এরপর ফারজানা হক (৮) সেট হয়ে আউট হন। শারমিন আক্তার ফেরেন ২৪ করে। অধিনায়ক নিগার সুলতানাও ৭ রানের বেশি করতে পারেননি।

রুমানা আহমেদ ও লতা মণ্ডলের জুটিটা আশা দেখাচ্ছিল বড় রানের। তবে ৩৩ রান করে জুটি ভাঙে রুমানার ১৫ রানে বিদায়ে। এরপর সালমা খাতুনকে নিয়ে ৩৬ রানের জুটি বাঁধেন লতা। ৬৩ বলে ৩৩ রান করা লতাকে ফেরান স্কাট। সালমার ব্যাটে করেন ২৩ বলে অপরাজিত ১৫ রান।

অজিদের পক্ষে ২টি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার ও জেস জোনাসেন। ১ উইকেট করে নেন মেগান স্কাট ও অ্যানাবেল সাদারল্যান্ড।

কিউএনবি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit