শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বিরিয়ানির হাড়ি আগলে কারিনা, কী বললেন কারিশমা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৯১ Time View

 

বিনোদন ডেস্ক : সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কারিনা পোস্ট করলেন বেশ বড়সড় একটি পাত্র থেকে বিরিয়ানি উপভোগ করার ভিডিও। আর সেই দৃশ্য দেখে নেটমাধ্যমেই আক্ষেপ করলেন বড় বোন কারিশমা কাপুর। 

নেটমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে কারিনাকে বলতে শোনা যায়, ‘‘এই ডাব্বাটা এ বার খালি হয়েই ফেরত যাবে।’’

বিরিয়ানি খেতে খেতেই নানা রকম অঙ্গ ভঙ্গিতে সাইফ জায়া বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা উপভোগ করছেন বিরিয়ানি। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে কারিনার বিরিয়ানি ভোজনের ভিডিও। পঞ্চাশ লক্ষের বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। পছন্দ করেছেন সাত লক্ষ ২১ হাজারেরও বেশি মানুষ।

শুধু ভক্তরাই নন। অন্য তারকারাও মজেছেন কারিনার ভোজনরসিক অবতারে। বোনের পোস্টে আক্ষেপ করে কারিশমা লিখেছেন, ‘‘যাঃ আমি পেলাম না!’’ আর এক তারকা ও কারিনার বন্ধু বলে পরিচিত মালাইকা অরোরা প্রিয় ‘বেবো’কে লিখেছেন, ‘‘আমি যখন ফিরব তখন কিন্তু আমার এটা চাই-ই চাই।’’

তবে করিনার পেটপুজো কিন্তু বিরিয়ানিতেই শেষ হয়নি। বিরিয়ানির ভিডিও ভাইরাল হওয়ার পর সকালেই ফের আরও এক বার রসিয়ে খাওয়াদাওয়া করতে দেখা গেছে আরও একটি ভিডিওতে। তবে এ বার বিরিয়ানির বদলে ছিল মুগ ডালের হালুয়া।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit