মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

নিয়মিত এলাচ খেলে পাবেন যেসব উপকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৯৭ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : এলাচ সুগন্ধিযুক্ত একটি মসলা। খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এলাচ। রান্নার স্বাদ বাড়ানো ছাড়া ও এর রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা। মুখের দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হওয়ার মতো মারাত্মক সমস্যায় এলাচ কার্যকর ভূমিকা পালন করে। নিম্নে এলাচ খাওয়ার নানা উপকারিতার দিকগুলো তুলে ধরা হলো-

এলাচ ভেজানো পানি খাওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তাই যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারা নিয়মিত সকালে এলাচ ভেজানো পানি খেতে পারেন। রক্ত জমাট বাঁধা খুবই জটিল সমস্যা। তবে এই সমস্যা থেকে সহজেই মুক্তি দিতে পারে এলাচ পানি। এটি খাওয়ার ফলে শরীরের রক্ত সঞ্চালনের গতি বৃদ্ধি পায়। নিয়মিত এলাচ ভেজানো পানি খাওয়ার ফলে শরীর থেকে দূষিত পদার্থ দূর করে থাকে। এতে ওজন কমে। তাই যারা বেড়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত ওজন কমাতে চান তাদের জন্য এলাচ পানি অনেক উপকারী। এছাড়া ত্বকের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উপাদন। 

হজম শক্তি বৃদ্ধি: এলাচের শক্তিশালী গন্ধের কারণে এটি কেবল খাবারের স্বাদই বৃদ্ধি করে না। সেই সঙ্গে সংবেদনশীল উপাদানকেও সক্রিয় করতে সহযোগিতা করে। একইভাবে হজম শক্তি বৃদ্ধি করে থাকে। বদ হজম, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যা দূর করতে এলাচ অনেক কার্যকর। মুখের দুর্গন্ধ রোধ: এমন অনেকে আছেন যারা নিয়মিত দাঁত ব্রাশ করার পরও মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তাদের জন্য এলাচ খুবই উপকারী। এটি নিয়মিত খাওয়ার ফলে এর ফুল ও মিষ্টি সুগন্ধ থেকে মুখে আর কোনো দুর্গন্ধ থাকে না।

এছাড়া মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে মুখের স্বাস্থের উন্নতি করে থাকে এলাচ। মাথা ব্যথা দূর করতে: প্রায় কম-বেশি সবারই মাথা ব্যথা হয়ে থাকে। এ জন্য গরম পানিতে এলাচ গুঁড়ো ও মধু মিশিয়ে ফুটিয়ে এলাচ চা তৈরি করুন। মাথা ব্যথার সময় গরম গরম এক কাপ এলাচ চা পানের পর নিজেই উপকারিতা বুঝতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit