শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

বাংলাদেশকে ধন্যবাদ জানাল রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৯৪ Time View

 

ডেস্কনিউজঃ ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের জরুরি অধিবেশনে প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে রাশিয়া দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি একথা বলেন।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ এক মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, গত ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনের এক প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ।

ভোটাভুটির আগে বাইরের প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করেছে। যা সত্যিই প্রশংসনীয়।
রুশ রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা শুধু রাশিয়ার জন্য নয়, বাংলাদেশসহ সবার জন্য হুমকি তৈরি করেছে। এ পরিস্থিতি সামাল দিতে এবং নির্বিঘ্নে বহুমাত্রিক সহযোগিতা এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে আগ্রহী মস্কো। এজন্য বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও লেনদেন অব্যাহত রাখতে বার্টার বাণিজ্যের পাশাপাশি তৃতীয় দেশের ব্যাংকিং সুবিধা গ্রহণের মতো নানা বিকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে।

রাষ্ট্রদূত আরো বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে ধস নামবে না। ইতিহাসের নানা পর্বে সংকট মোকাবিলা করেই রাশিয়া এগিয়েছে। এখনকার পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করে ঘুরে দাঁড়াবে রাশিয়া।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ নিয়ে তিনি বলেন, এটা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন। তবে এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কিউএনবি/বিপুল/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit