শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

জাতির জনক শুধু ম্যুরালে নয়, প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকতে হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১০২ Time View

 

ডেস্ক নিউজ : জাতির জনক শুধু ম্যুরালে নয় প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকতে হবে। আমরা এভাবেই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে তৈরি করতে সবাই এগিয়ে আসতে হবে। হাওরাঞ্চলসহ সবখানে জাতীয়করণ করলে যদি শিক্ষার মান ভালো হয় তাহলে অবশ্যই করা হবে। তবে সেটি হবে কিনা আগে তা গবেষণা করে দেখতে হবে। 

এছাড়া হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে যদি শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা চালু করতে হয় আমরা তা করবো। 

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাওরাঞ্চলের দুর্গম এলাকার নারী শিক্ষার জন্য ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৫ টায় নেত্রকোনার মোহনগঞ্জ হাওরের মাঝে প্রতিষ্ঠিত ছেছরাখালি থেকে উন্নীত নাম আদর্শনগর গ্রামে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে ‘জাগ্রত মুজিব’ নামে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করতে গিয়ে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।  পরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে মহাবিদ্যালয়ের প্রতষ্ঠাতা বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, স্থানীয় সাংসদ রেবেকা মমিন, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়সহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit