
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে বাবুর হাট থেকে ছেড়ে আসা দ্রুত গতি সম্পন্ন একটি অটো রিক্সা রাস্তা পারা পারের সময় শিশু ফাহিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান আমি বর্তমানে রংপুরে আছি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯