শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

২৫ মার্চের ভয়াবহতা নিয়ে নাটক ‘ভয়াল রাত’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

বিনোদন ডেস্ক : আগামীকাল ২৫ মার্চ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভয়াল রাত’। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন নূর আনোয়ার রঞ্জু ।  নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, আরজুমান্দ আরা বকুল, রামিজ রাজু, তানিন তানহা, জামিল হোসেন, আশরাফুল আশীষসহ আরো অনেকে। নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক নূর আনোয়ার, ‘মাহমুদ ভার্সিটির প্রফেসর এবং প্রবন্ধ লেখক।

তার একমাত্র মেয়ে লুবনা, স্ত্রী নাজমা ও বিশ্বস্ত জ্ঞাতি কাশেমকে নিয়ে তার সংসার। ২৫মার্চ রাতে হানাদার বাহিনী সাধারণ মানুষের ওপর আক্রমণ শুরু করে। ঢাকার প্রত্যেক বাসা অবরুদ্ধ হয়ে পড়ে। অবরুদ্ধ অবস্থায় মাহমুদের বাসায় ঘটে যায় নানান ঘটনা। লুবনার খালাতো ভাই আবীর। তারা একে অপরকে ভালোবাসে। ২৫ মার্চ আবীরের বাবা তাকে রেখে শহর ছেড়ে চলে যায়। কারণ আবীর ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত। এক পর্যায়ে অনেক রিস্ক নিয়ে আবীর লুবনাদের বাড়িতে আসে।

লুবনার বাবা-মা লুবনাকে আবীরের সঙ্গে পাঠিয়ে দেয়। আবীর মুক্তিযুদ্ধে যেতে চায়। সেই রাতের ভয়াবহ, দুর্বিষহ ঘটনাগুলো ঐ পরিবারের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তুলে ধরা হয়। পাকিস্তানিরা মাহমুদকে তাদের পক্ষে কাজ করতে বলে। মাহমুদ রাজি না হলে মেজরের নির্দেশে সিপাহীরা মাহমুদ, নাজমা ও কাশেমকে  জঘন্যভাবে হত্যা করে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। ’  

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit