বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

লালপুরে পুকুর খনেনর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১১৩ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে তিন ফসলি জমিতে অব্যধভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার নবিনগর,শিবনগর এলাকার শত শত সাধারণ মানুষ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে লালপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে তারা।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। পরে সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করে আবাদি জমিতে পুকুর খনন করতে দেয়া হবেনা মর্মে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা ভূমি অফিস ত্যাগ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য আজাবুল হোসেন ডিলু, আশরাফ হোসেন টুনা, গোলাম মোস্তফা বকুল, শুকুর আলী প্রমূখ। বক্তারা আবাদি জমিতে পুকুর খননের ফলে এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান,ফসলের মাঠে জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অবিলম্বে আবাদি জমিতে পুকুর খনন বন্ধ করার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit