বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

অভিষেকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন তৃণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৯১ Time View

 

বিনোদন ডেস্ক : চার দশকের সুদীর্ঘ ক্যারিয়ার। বড় পর্দা থেকে দূরত্ব তৈরি হওয়ার পর নতুন করে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের ‘ড্যাডি’ হিসেবে। সেই অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘গুনগুন’ অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় প্রয়াত অভিনেতার মেয়ের ভূমিকায় তৃণা অভিনয় করেছেন দু’বছরেরও বেশি সময় ধরে। সেই সম্পর্কে বিশেষ ফারাক ছিল না পর্দার বাইরেও।

কান্না জড়ানো গলায় তৃণা বলেন, ‘‘পর্দায় অভিষেক দা যেমন আমার ড্যাডি ছিলেন, পর্দার বাইরেও ড্যাডির মতোই ছিলেন। পরশু দিনও শ্যুটে আমি খুব বকাবকি করেছি। শরীরের একদম যত্ন নিচ্ছিল না।’’

অভিনেত্রী আরও জানান, বেশ কিছু দিন পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। ছিল লিভারের সমস্যাও। অসুস্থতা নিয়ে কাজ চালাচ্ছিলেন অভিনেতা। 

তাঁর কথায়, ‘‘পরশু দিনও সেটে অভিষেকদা অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা তাকে বিশ্রাম করতে বলি। দুলালদা (লাহিড়ি) ওকে ডেকে আনতে গিয়েছিল। অভিষেক দা তখন দুলালদার গায়েই বমি করে দেন। আমরা ডাক্তার দেখাই। তারপর বাড়ি পাঠিয়ে দিই। এই অবস্থায় কালকেও শ্যুট করেছেন। ফোনে আমি বকাবকি করেছিলাম মানুষটাকে।’’

বুধবার একটি রিয়্যালিটি শো-র শ্যুট করেন অভিষেক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। 

অভিনেতার আকস্মিক চলে যাওয়ায় শোকস্তব্ধ তার সহকর্মীরা।
সূত্র:  আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit