রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানি, ১৪ আসামির ১১ জনকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৫৮ Time View

 

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মর্মান্তিক নৌ দুর্ঘটনা এমভি সাবিত আল হাসান লঞ্চডুবিতে প্রাণ হারায় নারী পুরুষ শিশুসহ ৩৪ জন। সেই দুর্ঘটনায় বন্দর থানায় করা মামলার অভিযোগপত্রে ১৪ আসামির মধ্যে ১১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে বাদী পক্ষের কোনো আপত্তি আছে কি না। জানতে চেয়েছেন আদালত। 

বুধবার দুপুরে অভিযোগপত্র শুনানি শেষে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুর রহমানের আদালত এ বিষয়ে জানতে পেয়ে বাদীর প্রতি সমন জারি করেছে। আগামী ২৬ এপ্রিল বাদীর উপস্থিতি এ বিষয়ে ফের শুনানি হবে।

আদালতে এ শুনানির বিষয়টি দিনে জানাজানি না হলেও রাতে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আসাদুজ্জামান মোবাইল ফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসকেএল-৩ কার্গো জাহাজের মাস্টার ওহিদুজ্জামান (৫০), সুকানি আনোয়ার মল্লিক (৪০) ও ইঞ্জিন ড্রাইভার মজনু মোল্লাকে (৩৮) অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্র থেকে একই কার্গোর গ্রিজার হৃদয় হাওলাদার, ফারহান মোল্লা, সুকানি নাজমুল মোল্লা, লস্কর রাজিবুল ইসলাম, আবদুল্লাহ, নুর ইসলাম, সাকিব সরদার, আফসার, সাগর হোসেন, আলিফ শেখ ও বাবুর্চি আবুল বাসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অফিসের উপ-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) বাবুল লাল বৈদ্য বাদী হয়ে দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুস মুন্সী গত ৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৪ এপ্রিল বিকাল ৫টা ৫৬ মিনিটে ৪৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে এমভি সাবিত আল হাসান লঞ্চ মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ৬টা ১৫ মিনিটে লঞ্চটি শহরের কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু অতিক্রম করার সময় পেছন থেকে এসকেএল-৩ কার্গো ধাক্কা দিয়ে লঞ্চটিকে ডুবিয়ে দেয়। এতে লঞ্চের কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ২ শিশু, ১৭ নারীসহ ৩৪ জনের মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit