সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১০৪ Time View

 

ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ও শেষ ম্যাচটিতে জয় তুলে নিয়ে টাইগাররা ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে। 

আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন টেস্ট খেলাতেও  ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

এদিকে সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। 

তাসকিন আহমেদের বোলিং তোপে পড়ে প্রোটিয়ারা মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

বাংলাদেশের হয়ে ৮২ বল খেলে ৮৭ রান করে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন লিটন দাস। ৫৭ বলে ৪৮ রান করার পর কেশভ মহারাজের বলে আউট হন তিনি। আর সাকিব আল হাসান ১৮ রান করে অপরাজিত থাকেন। 

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit