বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত করল ইসরাইল ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানি ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: রুবিও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কেন উপসাগরীয় অঞ্চলের পানির জন্য হুমকি? নেতানিয়াহু নাকি আইজেনকট—জনমত জরিপে কে এগিয়ে? শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর জুটি বাঁধছেন রানি-অভিষেক বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফ মাহমুদের ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী নেপালের জেন জি আন্দোলনের এক বছর: কী বদলেছে, আর কী এখনো অধরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুলে চারা বিতরণ।

ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ৫০ হাজার রুপি জরিমানা গুণতে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। গতকাল মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন তার উপর এ জরিমানা আরোপ করে। খবর জি নিউজ ও পাকিস্তান টুডের।

জানা গেছে, পাকিস্তানের নির্বাচনি আইন অনুযায়ী কোনো এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারি দফতরের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বাইরে থেকে ওই এলাকায় ভ্রমণ করতে পারেন না। কিন্তু সে নিয়ম লঙ্ঘন করে খাইবার পাখতুনখায়া প্রদেশের নির্বাচনের আগে সোয়াতে এক সমাবেশ করেন ইমরান খান।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, গত ১৬ মার্চ ওই সমাবেশে অংশ নেন ইমরান খান। যদিও এর আগের দিন ১৫ মার্চ প্রদেশে কেন্দ্রের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। 

এ ঘটনায় পরে স্থানীয় সরকারের এক নোটিশে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী পিটিআই-এর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোয়াতে সমাবেশে ভাষণ দিয়েছিলেন এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছিলেন। বিষয়টি কমিশনের নজরে আসতেই ব্যবস্থা গ্রহণ করা হয়।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit