শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মস্তিষ্কে রক্তক্ষরণ, কাউকে চিনতে পারছেন না আনোয়ারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮১ Time View

 

বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশনের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা গুরুতর অসুস্থ। ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় এই অভিনেত্রীকে। জানা গেছে, কাউকে চিনতে পারছেন না তিনি। 

১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দুই দিন আগে তাকে বাসায় আনা হয় বলে জানা গেছে। কয়েক দিন পর মেয়েকে চিনতে পারলেও পরিবারের বাইরের কাউকে এখনো ঠিকমতো চিনতে পারছেন না তিনি।

অভিনেত্রীর মেয়ে মুক্তি জানান, তার মায়ের অবস্থা ভালো নয়। কাউকে চিনতে পারছিলেন না কয়েকদিন ধরে। চোখেও ঝাপসা দেখছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এমন পরিস্থিতি হয়েছে। তবে ডাক্তার বলেছেন- ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।

এদিকে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ারাকে আজীবন সম্মাননা দিচ্ছে রাষ্ট্র। ২৩ মার্চ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’–এর আসর। সেখান থেকে এই পুরস্কার নেওয়ার কথা ছিল তার। তবে শারীরিক অসুস্থতার কারণে সশরীরে পুরস্কারটি নিতে পারছেন না তিনি। এমনটাই জানিয়েছেন তার মেয়ে। 

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit