শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

যৌন হয়রানি রোধে সব আদালতে কমিটি গঠনের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

ডেস্ক নিউজ : যৌন হয়রানি প্রতিরোধে দেশের প্রত্যেক আদালতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন। ১৫ দিনের মধ্যে কমিটি গঠন করে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি বিচারপতি কৃষ্ণা দেবনাথের উপস্থিতিতে অনুষ্ঠিত কমিটির ২য় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৫৯১৬/২০০৮ এ প্রদত্ত ১৪/০৫/২০০৯ খ্রি. তারিখের রায়ের আলোকে শুধুমাত্র নিজ নিজ প্রতিষ্ঠানে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নিমিত্তে প্রত্যেক জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে এ সংক্রান্ত কমিটি গঠনপূর্বক পত্র প্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit