রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

১১ দফা দাবিতে শিক্ষকদের নেত্রকোনায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১১৮ Time View

 

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য বুধবার নেত্রকোনার শিক্ষকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকায় মগড়া নদীর তীরে শহীদ স্মৃতিসৌধের সামনে সড়কে বুধবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে মানববন্ধনস্থল থেকে বিক্ষোভ মিছিল মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- নেত্রকোনা জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির, সাধারণ সম্পাদক আজহারুল হক তুহিন, কাজী রফিকুর রহমান, মমতাজ জাহান, কামাল পাশা, কামরুজ্জামান, রফিকুল ইসলাম খোকন, রতন কুমার পাল, আক্কাছ উদ্দিন, আজহারুল ইসলাম মাসুম, নেত্রকোনা সদরের সভাপতি মো. আফজাল খান, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান প্রমুখ। স্মারকলিপির মাধ্যমে মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, ঈদের পূর্বেই এমপিওভূক্ত সকল শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান, পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালু, সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করণ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে উন্নীতকরণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit