শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ভক্তদের ক্ষোভ, অস্কারে ‘প্রেজেন্টার হওয়ার আমন্ত্রণ’ নায়িকাকে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৯৬ Time View

 

বিনোদন ডেস্ক : অস্কারে সেরা ছবির ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‌‘ওয়েস্ট সাইড স্টোরি’। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ২০ বছর বয়সী র‍্যাচেল জেগলার। তবে তিনি অস্কারে যাওয়ার টিকিট পাননি। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন নায়িকার ভক্তরা। এবার র‍্যাচেলকে অস্কারের প্রেজেন্টার হওয়ার আমন্ত্রণ জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার।

‘ওয়েস্ট সাইড স্টোরি’ ছবিটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার স্টিভেন স্পিলবার্গ। ছবিটি পরিবেশনের দায়িত্বে ছিল ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মোশন পিকচার। অস্কারে সাধারণত পুরস্কারের জন্য মনোনীত শিল্পী ও প্রেজেন্টারদের টিকিট দেওয়াটা বাধ্যতামূলক। এর বাইরেও কিছু টিকিট থাকে। করোনা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে জনসমাগমও কম করতে চাইছে অ্যাকাডেমি।

এবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেরর পক্ষ থেকে প্রেজেন্টার হিসেবে দাওয়াত পাওয়ায় অস্কারের লালগালিচায় দেখা যেতে পারে র‍্যাচেলকে। রবিবার রাতে বসবে অস্কারের আসর। বর্তমানে লন্ডনে ছবির শুটিং করছেন তিনি। অস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে র‍্যাচেলের শুটিং শিডিউলে পরিবর্তন আনা হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit