শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রাইসুল ইসলাম আসাদের ‘জয় বাংলা’ স্লোগানে মুগ্ধ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭১ Time View

 

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার গ্রহণ করেছেন তিনি। আজীবন সম্মাননা গ্রহণ করে মঞ্চে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুগ্ধ করেছেন রাইসুল ইসলাম আসাদ।

রাইসুল ইসলাম আসাদ তার বক্তব্যে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর সেলিম আল দীনের লেখা জ্বালাময়ী একটি সংলাপের পর ‘জয় বাংলা’ স্লোগানে বক্তব্য শেষ করেন তিনি।  

রাইসুল ইসলাম আসাদের কণ্ঠে ‘জয় বাংলা’ শুনে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জয় বাংলা স্লোগান অনেকদিন হারিয়ে গিয়েছিল। যে স্লোগান দিয়ে লাখো মানুষ বুকের রক্ত দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তেমনই একজনের মুখে স্লোগানটি শুনে সত্যিই আবারো মুগ্ধ হয়েছি। রাইসুল ইসলাম আসাদকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ’

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন রাইসুল ইসলাম আসাদ। ১৯৭২ সালে তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। ১৯৭৩ সালে ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন রাইসুল ইসলাম আসাদ। অভিনয়ে অনন্যসাধারণ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক পেয়েছেন গুণী এ অভিনেতা। 

 

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit