সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

ডেস্ক নিউজ :আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের নিকট পৌঁছে দিতে আবহাওয়া দপ্তরসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২২’ উপলক্ষ্যে এক বাণীতে এ আহবান জানান।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ পালিত হতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, “বিশ্ব আবহাওয়া সংস্থার পক্ষ থেকে দিবসটির এবারের নির্ধারিত প্রতিপাদ্য ‘আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ-দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য’- যা অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।”

তিনি বলেন, “আগাম সতর্কীকরণ ব্যবস্থা দুর্যোগের ঝুঁকি থেকে জনসাধারণের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মাল্টি-হেজার্ড আর্লি ওয়ানিং সিস্টেম প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

রাষ্ট্রপতি বলেন, “আবহাওয়া-পূর্বাভাসের ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার পূর্বেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়খতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

তিনি উল্লেখ করেন, “দুর্যোগ-ঝুঁকিহ্রাস ও দুর্যোগের ক্ষয়খতি কমিয়ে আনতে দীর্ঘমেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণণয়ন এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। মাল্টি-হেজার্ড আর্লি ওয়ানিং সিস্টেম’র মাধ্যমে সাড়াদান এবং উদ্ধার প্রক্রিয়ার জন্য আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য দক্ষতার সাথে কাজে লাগাতে হবে।”

আবদুল হামিদ বলেন, “বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তিসম্পন্ন উন্নত গাণিতিক মডেল, ডপলার রাডার ও স্যাটেলাইট উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস প্রদানের সক্ষমতা অর্জন করেছে।”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য, পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের নিকট পৌঁছে দিতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২২’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit