শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

‘কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইরান কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি।  
 
শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এই শিল্পের ক্ষেত্রে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  

ফার্সি নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ভাইস প্রেসিডেন্ট এসব কথা বলেছেন বলে ইরনার খবরে বলা হয়।  

মোহাম্মদ ইসলামি বলেন, বলদর্পী শক্তিগুলোর ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আল্লাহর রহমতে পারমাণবিক শিল্পে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।  পরমাণু তৎপরতায় সংশ্লিষ্ট কর্মীবাহিনী এবং তাদের পরিবার ব্যাপক কষ্ট সহ্য করেছেন। মূলত তাদের ওই পরিশ্রম ও সহিষ্ণুতার ফলেই পরমাণু শিল্প সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে।

এসময় শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান। 

২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছিলেন ট্রাম্প।  নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ব্যাপারে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিবর্তন করবেন বলে আভাস দিয়েছেন। তবে তেহরান সম্প্রতি ঘোষণা করেছে, পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit