শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে ‘বোকা কোথাকার’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৯৬ Time View

 

বিনোদন ডেস্ক : সংসারের টানাপোড়ন নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘বোকা কোথাকার’। চিত্রনায়ক মামুনুন ইমন ও ললনা নূরকে দেখা যাবে এই টেলিফিল্মে। অভাবের সংসারে দাম্পত্য জীবনের নানা রূপ তুলে ধরা হয়েছে এই টেলিছবিতে।

সুস্ময় সুমনের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন দীপু হাজরা। 

এর গল্পে দেখা যায়, জাবেদ আর মীরার টানাটানির সংসার। সম্প্রতি জাবেদের অফিসে ঠিকমতো বেতন হচ্ছে না। তাতে ওদের অবস্থা আগের চেয়ে আরও বেশি খারাপের দিকে মোড় নিয়েছে। মীরা জাবেদকে বারবার বলছে এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরির খোঁজ করতে। কিন্তু জাবেদ তা করছে না। সে তার বিবেকের কাছে পরিচ্ছন্ন থাকতে চায়। যে অফিসে এতদিন সে চাকরি করেছে, তারা আজ কয়েক মাস বেতন দিতে পারছে না বলে সেই অফিস ছেড়ে চলে যাওয়ার পক্ষপাতি নয় সে। স্বামীর এসব ছেলেমানুষী সিদ্ধান্তে অভিমান করে মীরা। অভিমান করে স্বামীকে ‘বোকা কোথাকার’ বলে কটাক্ষ করে। এভাবেই চলতে থাকে দিন।

এছাড়া ঘরভাড়া থেকে মুদি দোকান, চারপাশে যখন দেনার পাহাড় তখন হঠাৎ একদিন রাস্তার মাঝে কলেজ জীবনের বন্ধু সুমনের সাথে দেখা হয় জাবেদের। সুমন অনেক বছর দেশের বাইরে ছিল, আজও বিয়ে করেনি। জাবেদ খুশি হয়ে তাকে বাসায় নিয়ে আসে। জাবেদ, সুমন আর মীরা একসাথে পড়েছে, কাজেই পুরোনো বন্ধুকে দেখে খুশি মীরাও। কিন্তু এর কদিন পর থেকেই শুরু হয় টানাপোড়েন। মীরা দুর্বল হয়ে পড়ে পুরানো বন্ধু সুমনের ওপর। তার মানে কি মীরা সত্যি সত্যি স্বামীকে ছেড়ে সুমনের সাথে বিদেশে পাড়ি জমাবে? এমন গল্প নিয়েই এগিয়ে চলে ‘বোকা কোথাকার’ টেলিফিল্মটির গল্প।

দীপু হাজরা বলেন, একটি দাম্পত্য জীবনের নানা টানাপোড়ন নিয়েই টেলিছবিটি নির্মাণ করা হয়েছে। আমি চেষ্টা করি ভালো গল্পের খণ্ড নাটক ও টেলিফিল্ম করার। যাতে দর্শক ভালো কিছু উপভোগ করতে পারে।

টেলিফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুন ইমন, ললনা নূর, সমাপ্তি মাসুক, নিথর মাহবুব, হিল্লোল সরকার, এ আর পিয়াস, পনির শিকদার প্রমুখ। টেলিছবিটি প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট। 

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit