রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

নেত্রকোনায় বিএনপির দুই গ্রুপের পৃথক স্মারকলিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৫৩ Time View

 

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতির প্রতিবাদে নেত্রকোনা বিএনপি দুই গ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে স্মারকলিপি পেশ করেছেন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক বরাবরে এ স্মরকলিপি প্রদান করা হয়।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, যুগ্ন আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদুর নেতৃত্বে জেলা বিএনপি ও অন্যদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল মান্নান তালুকদার, নেত্রকোনা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুল হকের নেতৃত্বে অপর গ্রুপটি মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করে।

এ সময় দুই গ্রুপের সাথেই বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক জিয়া আহমেদ সুমনর কাছে স্মারকলিপি গ্রহন করেন। স্মরকলিপিতে উভয় গ্রুপ উল্লেখ করে- চাল, ডাল, আদা, ভোজ্য তেল, পেয়াজ, মরিচ, মুশুর ডাল, বিদ্যুৎ বিল, জালানীতেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। সরকার বাজার নিয়ন্ত্রনে কোন ব্যবস্থা নিতে পারছে না। এই দাম বৃদ্ধি নজীরবিহীন ও অস্বাভাবিক। জনগণের সরকার থাকলে এ ধরণের সীমাহীন দাম বৃদ্ধি পেত না। জবাবদিহিতা না থাকার কারনেই জিনিসপত্রের দাম বৃদ্ধির পেছনে অনৈতিক সিন্ডিকেট কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১
,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit