শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সুবাহর মামলায় ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

বিনোদন ডেস্ক : গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। গত ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে  বিয়ের এক মাস না পেরোতেই সংসারে ভাঙন শুরু হয়। শুধু তাই নয় তাদের অভিযোগ গড়িয়েছে আদালতে। এদিকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে করা মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।ইলিয়াসের স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ এ মামলা করেন।

আজ মঙ্গলবার (২২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিন ইলিয়াসের জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

এর আগে বুধবার (২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত এ দিন ধার্য করেন। এদিন ইলিয়াসের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় ইলিয়াস আদালতে উপস্থিত হতে পরেননি। এজন্য তার আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২২ মার্চ দিন ধার্য করেন।

গত ২২ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াতের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত বাদীর উপস্থিতিতে ২ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেন। এ মামলায় ইলিয়াস উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন। এর আগে গেল ৩ জানুয়ারি রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুবাহ। সেখানে তিনি যৌতুক চেয়ে মারধরের অভিযোগ করেছেন। বর্তমানে মামলাটির তদন্ত কাজ চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit