বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১০৫ Time View

 

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামিক ফাউন্ডেশন, ভূরুঙ্গামারীর আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কোরআন খতম, দোয়া, র‌্যালী ও ইসলাম প্রচার- প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে সকাল ১০ টায় একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে।

এরপর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হবিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মতিয়ার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক প্রতিনিধি মাওলানা আশফাকুর রহমান।

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit