বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

বন্ধুসহ প্রাণ হারালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গায়ত্রীর বয়স হয়েছিল ২৬ বছর। অন্তর্জালে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছেন।

খবরে বলা হয়েছে, হলি উদযাপনের পর বন্ধু রাঠোরের সঙ্গে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। রাঠোর গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে আঘাত হানে গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হন চিত্রনায়িকা গায়ত্রী। অন্যদিকে রাঠোরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তিনিও মারা যান।

এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সি এক পথচারী নারীও মারা গেছেন। গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার ইউটিউব চ্যানেলের নাম জলসা রায়ুডু। সিনেমা ছাড়াও ওয়েব সিরিজে কাজ করেছেন। কাজ করেছেন বহু তামিল সিনেমায়।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit