শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

সুখবর দিলেন সোনম, অভিনন্দন সামান্থার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী সুখবর দিয়েছেন ভক্তদের। বেবি বাম্পের ছবি দিয়ে এই বলিউড নায়িকা জানিয়ে দিলেন— তিনি মা হতে চলেছেন। তাকে অভিনন্দন জানিয়েছেন কারিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, ভিকি কৌশলসহ সেলিব্রিটিরা। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। সোমবার সকালে ইনস্টাগ্রামে স্বামী আনন্দ আহুজার সঙ্গে নিজের ছবি দিয়ে এ সুখবর দেন সোনম। বহু জল্পনা-কল্পনার পর এই জুটি প্রথমবারের মতো বাবা-মা হতে যাওয়ার খবর নিশ্চিত করলেন।

ছবিতে দেখা যাচ্ছে, স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম কাপুর। বেবি বাম্পের ওপরে হাত রেখেছেন এ যুগল। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে সোনম কাপুর লিখেছেন, ‘চার হাত তোমাকে বড় করার জন্য, নিজেদের সর্বোচ্চ দিয়ে। যারা একসঙ্গে চলবে তোমার প্রতি পদক্ষেপে। যারা তোমাকে ভালোবাসা দেবে, তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর তর সইছে না।’

বলিউড বাবলের খবর, নতুন এ যাত্রায় দম্পতিকে স্বাগত জানিয়েছেন পরিবারের সদস্য অংশুলা কাপুর, খুশি কাপুর, তার মা সুনীতা কাপুর, করণ বুলানিসহ অনেকেই। ২০১৮ সালে ধনাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। সোনম লন্ডনে বাড়ি করে স্থায়ী হয়েছেন। কিন্তু ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমন্বয়ের প্রয়োজনে তিনি মুম্বাই ও যুক্তরাজ্যে যাওয়া-আসা করেন। আগামীতে তাকে ‘ব্লাইন্ড’ সিনেমায় দেখা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit