শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফিরছেন সৌমিত্র!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

বিনোদন ডেস্ক : বহুমাত্রিক প্রতিভার অধিকারী সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশাল কর্মময় জীবন তার। পরান বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন তাকে, লিলি চক্রবর্তী হয়তো সেভাবে নয়। কৌশিক সেনের কাছে তিনি আদর্শ শিক্ষক, যার কাছে অভিনয়ের অ আ ক খ শেখা।

মমতাশঙ্কর জানতেনই না, ‘প্রেম মোদিত মানস কহ রাম রাম রাম’ গানটি সৌমিত্র জানতেন। 

আর এবার কিংবদন্তি অভিনেতার এই অচেনা দিকগুলোকে যত্ন করে ক্যামেরাবন্দি করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই অজানা সৌমিত্রকেই বাংলা নববর্ষের উপহার হিসেবে আনতে যাচ্ছেন তিনি। 

‘অভিযান’ ছবিতে ভাগ করে নেওয়া ঝলকে টুকরো কোলাজে নানা চরিত্রে ধরা দিয়েছেন প্রয়াত সৌমিত্র। কিংবদন্তি অভিনেতা কখনও সুপুরুষ লাল পাঞ্জাবিতে, কখনও বা কালো ছাপা শার্টে ঝলমলে। পরান বন্দ্যোপাধ্যায়ের চোখে যিনি আদ্যোপান্ত বাঙালি- মননে, শিক্ষায়, কথনে, শিল্পবোধে, সংস্কৃতিতে।

‘অভিযান’-এর প্রচার ঝলক মুক্তি পেয়েছিল এক বছর আগে। কোভিডের কারণে মুক্তির দিন পিছিয়েছে। তখন থেকেই দর্শকদের অপেক্ষা শুরু। সৌমিত্রর পাশাপাশি তার অল্পবয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দাম, সোহিনী সেনগুপ্ত। 

পরিচালক বরাবরই চেয়েছেন, বাণিজ্যিক ছবি নয়, তার এই অভিযান আবিষ্কার করুক সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেসব দিক, যা কেউ কোনওদিন ছুঁয়ে দেখেনি। 

পরিচালক-অভিনেতা-প্রযোজকের কথায় স্পষ্ট, “এই মানুষটাকে চেনা, জানা।” তখনই হাসতে হাসতে উত্তর দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা, “সহজ নয়।”

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit