বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নেত্রকোনায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৪৭ Time View

 

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি :  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শুক্রবার নেত্রকোনায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। মেডিকেল টিম দুস্থ ও অসহায় গরীব শতাধিক চক্ষু রোগীর চোখ পরীক্ষা নিরীক্ষা করে ছানী পড়া ১২ রোগীকে অপারেশনের জন্য বাছাই করে। ময়মনসিংহ ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় জেলা শহরের বারহাট্টা রোডে নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে চক্ষু শিবির উদ্বোধন করেন নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আহবায়ক মতিউর রহমান তালুকদার।

নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আহবায়ক মতিউর রহমান তালুকদার জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ৫ সদস্যের একটি মেডিকেল টিম দুস্থ ও অসহায় গরীব শতাধিক চক্ষু রোগীর চোখ পরীক্ষা করে ছানী পড়া ১২ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করে। বাকীদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চশমার ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit