শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

হিলিতে ২টি অবৈধ করাতকলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ২টি অবৈধ করাতকলে (স-মিল) অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে করাতকলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জ অফিসার নিশি কান্ত মালাকার। শনিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নিবার্হী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম এ অভিযান পরিচালনা করেন।

বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জ অফিসার নিশি কান্ত মালাকার জানান, বেশ কয়েকটি অবৈধ করাতকল (স-মিল) গড়ে তুলেন কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিতিত্বে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাংগাপাড়া বাজারের পার্শ্বে এমদাদুল হক ও মাহাবুবুর রহমানের অবৈধ ভাবে গড়ে উঠা করাতকলের (স-মিল) বিভিন্ন যন্ত্রাংশ জব্দ, প্রত্যেককে অর্থ দন্ড এবং বৈধ লাইসেন্স ছাড়া করাতকল (স-মিল) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বনজ সম্পদ রক্ষার্থে অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এতে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit