বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১০৮ Time View

 

ডেস্ক নিউজ : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে মুসলমান ধর্মাবল্মীদের জন্য সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত পালিত হয়েছে। মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর মগ্ন ছিলেন ইবাদত বন্দেগিতে। 

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন। 

এদিন সন্ধ্যার পর থেকেই রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিরা দলে দলে নফল ইবাদত। মসজিদগুলোতে হয়েছে বয়ান, শুনেছেন মুসল্লিরা। চলে যাওয়া স্বজনদের রূহের মাগফেরাত কামণায় করেছেন দোয়া। কবরস্থানগুলোতেও ভীড় করেছেন অনেকেই।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে বায়তুল মোকাররমে বাদ মাগরিব থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। বাদ মাগরিব থেকে ওয়াজ মাহফিল শুরু হয়। 

এশার নামাজ শেষে বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেমি মোনাজাত পরিচালনা করেন।  এ সময় তিনি সবাইকে হালালভাবে উপার্জন ও জীবন জীবিকার মাধ্যমে পবিত্র রমজানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহ, মুস‌ল্লিদের পরিবার প‌রিজ‌নের জীব‌নের সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।  

পরে কোরআন তেলাওয়াত ও কলরব সাংস্কৃ‌তিক গোষ্ঠীর মনমুগ্ধকর না‌ত প‌রি‌বেশনার মধ্যদি‌য়ে দ্বিতীয় দফা ওয়াজ মাহ‌ফিল শুরু হয়। 

শ‌বে বরা‌তের তাৎপর্য ও আমা‌দের করণীয় নি‌য়ে ওয়াজ ক‌রেন যাত্রাবা‌ড়ি মাদরাসার শায়খুল হা‌দিস মুফ‌তি নিয়ামতুল্লাহ ফ‌রিদী। এসময় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফ‌রিদুল হক খানসহ ইসলামি ফাউ‌ন্ডেশ‌নের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেন, “মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উন্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমন্ডিত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক।”

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তার বাণীতে পবিত্র শবেবরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/১৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit