সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা গ্রীক প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১০২ Time View

 

ডেস্ক নিউজ : গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।

স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০ মিনিটের টেলিফোন কথোপকথনে তিনি এ প্রশংসা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের কাছ থেকে ফোন পেয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা বিনিময় করেছেন।

গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর পালিত হেলেনিক রিপাবলিকের দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে গ্রীক প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী মিৎসোটাকিস দেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন।”

কথোপকথনের সময়, দুই নেতা অভিমত ব্যক্ত করেন যে, বাংলাদেশ এবং গ্রিসের মধ্যেকার সম্পর্ক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে অভিন্ন মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত।

দুই প্রধানমন্ত্রী উভয় দেশের অর্থনীতি ও সমাজে গ্রিসে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের অবদানের কথা স্বীকার করেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষের মধ্যে অভিবাসন ও আসা-যাওয়ার বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। দুই নেতা নিয়মিত সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভ্যাকসিন দান করার জন্য “টিম ইউরোপ” কে ধন্যবাদ জানিয়েছেন।

দুই নেতা বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন এবং তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একে অপরের প্রার্থীতাকে সমর্থন করতে সম্মত হন।

গ্রিসের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে এথেন্স সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার গ্রিক প্রধানমন্ত্রীকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit