শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

গোলাপে ভরা পোশাকে মন মাতালেন আলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

 

বিনোদন ডেস্ক : আজকের দিনে নানা রঙে সাজছেন সবাই। তেমনি রঙের উৎসবে ভক্তদের মন আরও এক বার রাঙিয়ে দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অপূর্ব মেহতার জন্মদিনের পার্টিতে আলিয়াকে দেখা গেল লাল ফুলেল নকশা করা স্ট্র্যাপ বিহীন সাজে। আর সে সাজের ছবি নিজেই দেখালেন ভক্তদের।

ইনস্টাগ্রামের পাতায় ফুলে ভরা সে সাজের ছবি নিজেই প্রকাশ করছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারী’র অভিনেত্রী।

সূত্রের খবর, অপূর্ব মেহতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন চিত্রপরিচালক কর্ণ জোহর। লাল, গোলাপি ও কালচে ফুলের নকশা করা স্ট্র্যাপ বিহীন আলিয়ার ভিতরের পোশাকটির বাজারদর প্রায় দেড় লক্ষ টাকা! পোশাকের উপরে ছিল একই ডিজাইনের রেশমের জ্যাকেট। জ্যাকেটটির মূল্যও প্রায় দেড় লক্ষ। 

অনুষ্ঠান উপলক্ষে আলিয়াকে সাজিয়েছিলেন শিল্পী লক্ষ্মী লেহর। হাতে কয়েকটি আংটি ও কানের ছোট্ট সোনার দুল ছাড়া আর বিশেষ কোনও গয়না ছিল না আলিয়ার সাজে। পায়ে ছিল লাল উঁচু হিলের জুতো।

প্রকাশের সঙ্গে সঙ্গেই রীতিমতো ভাইরাল আলিয়ার নতুন সাজের ছবি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে প্রকাশিত আলিয়ার ছবিটি পছন্দ করেছেন প্রায় সাত লক্ষ মানুষ। মন্তব্যে ভূয়সী প্রশংসা করেছেন প্রায় সাড়ে তিন হাজার জন। দেখে নিন আলিয়ার সেই ভাইরাল পোস্ট।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit