বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে জোট গঠনের প্রস্তুতি আরব আমিরাতের

মাইগ্রেনের সমস্যা? বাদ দিন এই খাবারগুলো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৯১ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক :  অত্যাধিক কম্পিউটার, মোবাইলের ব্যবহারের কারণে মাথাব্যথা এবং মাইগ্রেনের সমস্যা এখন ঘরে ঘরে। অনেক সময় তীব্র মাথা ব্যাথার সাথে সাথে, বমি ভাব, চোখে যন্ত্রণা এমনকী মুখ ও চোয়ালেও ব্যথা হতে থাকে। অগোছালো জীবনযাত্রা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী। বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু খাবার সাধারণভাবে মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

চলুন জেনে নেওয়া যাক,মাইগ্রেনের রোগীরা কোন কোন খাবার এড়িয়ে চলবেন।

> বিশেষজ্ঞদের মতে, চকলেটে ক্যাফেইন এবং beta-phenylethylamine উভয়ই থাকে, যা মাথাব্যথার কারণ হতে পারে। আমেরিকান মাইগ্রেন ফাউন্ডেশনের গবেষণা অনুসারে, প্রায় ২২ শতাংশ রোগীর ক্ষেত্রে চকলেট মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

> অত্যধিক ক্যাফেইন গ্রহণ মাইগ্রেনের সমস্যা বাড়াতে পারে। চকলেট, কফি ও চায়ে ক্যাফেইন খুব বেশি থাকে, তবে অল্প পরিমাণে গ্রহণ করলে ক্ষতি হবে না।

> বিশেষজ্ঞদের মতে, চিজে থাকে ‘টাইরামাইন’ নামক একটি পদার্থ, যা মাইগ্রেনের কারণ হতে পারে। চিজ যত পুরনো হতে থাকে, এই পদর্থটির পরিমাণ ততই বৃদ্ধি পায়।

> অনেক প্রক্রিয়াজাত খাবারে কৃত্রিম মিষ্টি ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই কৃত্রিম মিষ্টিই মাইগ্রেন ডেকে আনতে পারে। বিশেষত ‘অ্যাসপার্টেম’ নামক কৃত্রিম মিষ্টি মাইগ্রেনের জন্য বেশ ক্ষতিকর।

> হ্যাম, হট ডগস এবং সসেজের মতো মাংসগুলো নাইট্রেট নামক একটি প্রিজারভেটিভ সমৃদ্ধ, যা এই খাবারগুলোর রঙ এবং গন্ধ সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। গবেষণা অনুসারে, এই খাবারগুলো রক্তে নাইট্রিক অক্সাইড ছাড়ে, যা মস্তিষ্কের রক্তনালীগুলিকে প্রসারিত করে এবং মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যা বাড়ায়।

> আচার, কিমচি এবং কম্বুচা-র মতো খাবারগুলোতেও প্রচুর পরিমাণে টাইরামাইন থাকে। কাজেই এই ধরনের খাবারগুলো থেকে মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit