শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আমি নাকি মারা যাচ্ছি! অবাক খরাজ মুখ খুললেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। গুঞ্জন ওঠেছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাকে শহরের প্রথম সারির হাসপাতালে নাকি ভর্তি করা হয়। এমনই কথা ছড়িয়েছে।

এ বিষয়ে অভিনেতার ছেলে বিহু মুখোপাধ্যায় আনন্দবাজারকে বলেন, ‘বাবা পেটের সংক্রমণে অসুস্থ। তবে ভয়ের কিছু নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।’

এর পরেই খরাজ মুখোপাধ্যায় রসিকতা করে বলেন, ‘শুনলাম, আমি নাকি মারা যাচ্ছি! হাসপাতালে ভর্তি। আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। এর আগেও এই সমস্যায় ভুগেছি। সেই কারণেই হাসপাতালে ইনজেকশন নিতে এসেছিলাম। সেই খবর এ ভাবে ডালপালা মেলে ছড়াবে কে জানত!’

বীরভূমের সাঁইথিয়া সংলগ্ন পাঠাই গ্রামে বাড়ি খরাজের। সেখানে এখনও দুর্গাপুজো, কালীপুজো হয়। অভিনেতার কথায়, ‘আমার স্ত্রী অনেক দিন ধরেই রাধামাধবের মন্দির প্রতিষ্ঠা করার অনুরোধ জানিয়েছেন। শুক্রবার দোলের দিন সেই মন্দির প্রতিষ্ঠিত হবে। সেই উপলক্ষে সপরিবারে আমি গ্রামের বাড়িতে। প্রচুর অতিথি এসেছেন। আগামী কাল প্রায় হাজার তিনেক অতিথি পাত পেড়ে খাবেন। বৃহস্পতিবার হাজার ব্যস্ততার ফাঁকে ইনজেকশন নিতে দৌড়েছিলাম রামপুরহাটে। আমার চিকিৎসক বন্ধুর কাছে।’

অবাঞ্ছিত ভিড় থেকে দূরে রাখতেই খরাজকে আলাদা বসার ব্যবস্থা করে দিয়েছিলেন তার চিকিৎসক বন্ধু। অভিনেতার মতে, সেটিই কাল হয়েছে। পেটের কারণেই নিজে ভালমন্দ রাঁধলেও কখনও বাইরের খাবার বা তেলঝালমশলা দেওয়া খাবার খান না তিনি। এ কথা নিজে জানিয়েছেন অভিনেতা। আপাতত আগামী সাত দিন তিনি সবাইকে নিয়ে থাকবেন গ্রামের বাড়িতে। শহরে ফিরেই ফের ব্যস্ততা। শুরু করবেন রাজা বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি ‘পান্তুয়া’র শ্যুটিং।

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit