শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

তবুও রাশিয়ার সঙ্গেই থাকবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১১৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কারিগরি সহায়তা ও অর্থায়নে বন্দর শহর করাচি থেকে উত্তর পাকিস্তানে গ্যাস পাইপ লাইন বানানোর চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু ইউক্রেনে রাশিয়া হামলা করার পর রাশিয়ার সঙ্গে এ চুক্তি না করার জন্য পাকিস্তানকে অনুরোধ করে বিভিন্ন দেশ। 

তাছাড়া অনেকে জানায় রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার কারণে পাকিস্তান তাদের সঙ্গে কার্যক্রম চালিয়ে গেলে ঝামেলায় পড়বে। তবে পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন জানিয়েছেন, রাশিয়াকে দিয়েই গ্যাস পাইপলাইন বানাবে পাকিস্তান।  আর এ বিষয়ে চুক্তি সম্পাদনের খুব কাছে আছেন তারা। এ ব্যাপারে গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে অর্থমন্ত্রী শওকত তারিন বলেন, চুক্তি প্রায় হয়েই গেছে। যখন এ গ্যাস পাইপলাইন নির্মাণ শেষ হবে তখন এটি দিয়ে করাচির বন্দর থেকে তরল প্রাকৃতিক গ্যাস পাকিস্তানের উত্তর দিকে পাঠানো হবে। 

তিনি আরও বলেন, আমাদের এ গ্যাস লাইন অনেক বেশি জরুরী। আগামী দুই-তিন বছরের মধ্যেই এটি আমাদের প্রয়োজন হবে। অর্থমন্ত্রী শওকত তারিন আরও বলেন, আমরা বিকল্প পথে আগাব না কি রাশিয়ার সঙ্গে চুক্তি করব এ বিষয়ে বলা হলে আমরা বলব রাশিয়াই আমাদের  বিকল্প। আর রাশিয়ার সঙ্গে এ চুক্তির কথাবার্তা ইউক্রেন দ্বন্দ্বের অনেক আগেই হয়েছে। 

সূত্র: দ্য নিউ আরব

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit