সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত বিভিন্ন মহলের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১০৯ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গৌরনদী উপজেলা ও পৌর প্রশাসনসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। দিবসের অনুষ্ঠান মালার মধ্যে ছিল, সকাল ১০টায় গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের শহীদ সুকান্তবাবু মিলনায়তনে জাতির জনকের জীবনীর ওপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী। বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে বর্নাঢ্য র‌্যালী ও গৌরনদী বাসষ্টান্ডস্থ্য আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা। জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে গতকাল সকাল ১০টায় দিবসের কর্মসূচী সূচনা করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে উপজেলা প্রশাসন,গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃতে উপজেলা পরিষদ, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে পৌর পরিষদ ও পৌর প্রশাসন প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী রিপোর্টার্স ইউনিটি, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটি, গৌরনদী মডেল থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্ধ বক্তৃতা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit