শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

‘খেলা শেষ হয়নি’- রাষ্ট্রপতি নির্বাচনে ইঙ্গিত মমতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

ডেস্কনিউজঃ ‘এই দিন দিন নয়, আরো দিন আছে’র মতো করে ফের ভারতের ক্ষমতাসীন বিজেপিকে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন, ‘খেলা শেষ হয়নি’। আর সেই খেলাটা বিজেপি’র জন্য খুব সহজও হবে না। মূলত রাষ্ট্রপতি নির্বাচনের দিকেই জোরালো ইঙ্গিত করেছেন মমতা।

বুধবার বিধানসভায় স্পষ্ট করেই মমতা বললেন যে, চার রাজ্যে বিজেপি বিপুল জয় পেলেও বিধায়ক সংখ্যা যথেষ্ট নয়। তাই তাদের সাহায্য ছাড়া রাষ্ট্রপতি নির্বাচন এক প্রকার অসম্ভব।

প্রশ্ন হচ্ছে, কেন সমস্যায় পড়তে হতে পারে বিজেপি?‌ পরিসংখ্যান বলছে, গোটা দেশে বিভিন্ন রাজ‌্য মিলিয়ে বিধায়ক সংখ্যা ৪,১২৮। সেখানে বিজেপির বিধায়ক ১,৩০৬ জন। তাদের মধ্যে ৮২৬ জনই গোবলয় থেকে। অর্থাৎ, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি ভোটে বিজেপির প্রার্থী বিপদের মুখে পড়তেই পারেন।

এই বাস্ততা নিয়ে বিধানসভায় সরব হলেন মমতা। বললেন, ‘‌এবার রাষ্ট্রপতি নির্বাচন বিজেপি’র পক্ষে সহজ হবে না। দেশে মোট যত জন বিধায়ক, তার অর্ধেকও নেই বিজেপির। সারা দেশে বিরোধীদের বিধায়ক সংখ্যা বিজেপির থেকে অনেক বেশি।’‌

মমতা আরো বললেন, ‘‌খেলা এখনও শেষ হয়নি। আমাদের সমর্থন ছাড়া তোমরা (‌বিজেপি)‌ বেশিদূর এগোতে পারবে না। এমনকি, এবার উত্তরপ্রদেশে হারলেও, গতবারের তুলনায় অনেক বেশি বিধায়ক রয়েছে সমাজবাদী পার্টির। একথা ভুলে যেও না।’‌

বঙ্গ বিধানসভায় বিপুল জয়ের পর থেকেই বিরোধী জোটের শক্তি বাড়াতে চেষ্টা করছেন মমতা। আর সে কারণে কখনো ছুটেছেন দিল্লি, কখনও মুম্বাই। দেখা করেছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার, শিবসেনা সঞ্জয় রাউতের পাশাপাশি কেজরিওয়ালের সাথেও। উত্তরপ্রদেশে সপা প্রধান অখিলেশ যাদবের হয়েও প্রচার করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবার রাষ্ট্রপতি নির্বাচনের আগে ফের বিরোধীদের এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন মমতা। কংগ্রেসকে কিছুটা দূরে ঠেলেই। আর সে কারণেই রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মতো বিজয়ী এ মুখ্যমন্ত্রী।

সূত্র : আজকাল

কিউএনবি/বিপুল/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit