শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৮৪ Time View

 

ডেস্ক নিউজ : ময়মনসিংহের ফুলপুরে করোনার টিকা নিতে যাওয়ার পথে এক মাদরাসাছাত্রীকে (১৪) যৌন হয়রানির অভিযোগে ইউসুফ মিয়া (২৪) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।বুধবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও আসামির স্বীকারোক্তি মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি ইউসুফ ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা সংলগ্ন মৃত ইসমাইল হোসেন ছুইত্যার ছেলে।

জানা যায়, ফুলপুর পৌরসভার কওমী মাদ্রাসার এক ছাত্রী (১৪) বান্ধবীদের সাথে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে পৌরসভা অফিসে যাচ্ছিল। পথে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মোড়ে পৌঁছালে ইউসুফ তাকে পেছন দিক থেকে ঝাপটে ধরে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে ইউসুফকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে থানায় নিয়ে যান।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারকে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববিকে পাঠান। পরে ববি ওই দণ্ড প্রদান করেন। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাজাপ্রাপ্ত ইভটিজার ইউসুফকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit