বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

হিলিতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন,সভাপতি হারুন, সাধারণ সম্পাদক লিটন।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৫২ Time View

 

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ সাড়ে ৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্র্চ) দিনব্যাপী হাকিমপুর মহিলা কলেজ মাঠে এক আলোচনা হয় এবং পুর্বের উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করে কলেজের অডিটরিয়ামে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২০০ টি ভোটারের মধ্যে সভাপতি পদে হারুন-উর রশিদ হারুন ১৭৪টি ভোট পেয়ে বেসরকারীভাবে জয়লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দি ইমদাদুল হক চৌধুরী ১৮টি ভোট পেয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান লিটন ১৫৩টি ভোট পেয়ে বে-সরকারীভাবে জয় লাভ করেছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি নুরল ইসলাম ডাবলু ৪১টি ভোট পেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান (এমপি)। জেলা আ.লীগের সাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও সহযোগি সংগঠনের কর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit