শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ইউক্রেনের সাথে শান্তি আলোচনা সহজ নয়: ল্যাভরভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের সাথে শান্তি আলোচনা অতো সহজ নয় এমনটাই দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে দুই পক্ষ নিজেদের মতো ছাড় দেবে বলেই প্রত্যাশা করছেন এই রুশ নেতা। তিনি বলেন, ‘আমি আমাদের সমঝোতা আলোচনার প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’ল্যাভরভ আরও বলেন, ‘কিছু কারণে সমঝোতা খুব একটা সহজ নয়। তারপরও আশা করা হচ্ছে, দুই পক্ষই তাদের মতো করে কম্প্রোমাইজ করবে।’

তিনি আরও জানান, সমস্যা এখন কেবল ইউক্রেনের নিরপেক্ষতা আর অস্ত্র সমর্পণের মধ্যে থেমে নেই। ইউক্রেনের পূর্বাঞ্চল বিশেষ করে লুহানস্ক ও দোনেৎস্কের মানুষের নিরাপত্তার কথাও ভাবতে হচ্ছে। এর মাঝেই রাশিয়ার চতুর্থ সেনা জেনারেলকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্তন গেরাশশেঙ্কো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার মেজর জেনারেল ওলেগ মিতিয়েভ কে মারিওপোলের দক্ষিণ পূর্বাঞ্চলে হত্যা করেছে। 

তবে সংবাদমাধ্যম বিবিসি খবরটি দিলেও স্বাধীনভাবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। গেরাশশেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনীর ১৫০তম ডিভিশনের কমান্ডার ছিলেন। তিনি ওই নিহত জেনারেলের একটা ছবিও টেলিগ্রাম পোস্টে জুড়ে দিয়েছেন। বিবিসির খবর বলছে,  ইউক্রেন অভিযানে রাশিয়ার ২০ জনের মতো মেজর জেনারেল নেতৃত্ব দিচ্ছেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আপাতত খুব শিগগিরই ন্যাটোতে যোগ দেওয়ার কোনো রাস্তা ইউক্রেনের সামনে নেই। এর আগে মঙ্গলবার ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ‘ইউক্রেন বুঝে গেছে, তারা মনে হয় ন্যাটোতে যোগ দিতে পারবে না।’

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit