বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

স্ত্রীর বিরুদ্ধে নতুন অভিযোগ ইলিয়াসের, যা বললেন সুবাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৮১ Time View

 

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী হুমায়রা শাহ সুবাহর বিরুদ্ধে নতুন করে প্রতারণার অভিযোগ এনেছেন তার স্বামী ইলিয়াস হোসেন। পুরনো এক মামলার নথি সামনে এনে তিনি বলেছেন, সুবাহর আগে বিয়ে হয়েছে। কিন্তু তার সঙ্গে বিয়ের সময় বিষয়টি জানাননি সুবাহ।

গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন সুবাহ ও ইলিয়াস। এর আগেই দুইবার বিয়ে করেছিলেন তিনি। সুবাহর সঙ্গে এটি ছিল তার তৃতীয় বিয়ে। তবে বিয়ের একমাস না যেতেই সুবাহ ও ইলিয়াস পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেন। ইলিয়াসের অভিযোগ, তাকে ফাঁসিয়ে বিয়ে করেছেন সুবাহ। 

১৬ মার্চ এক ভিডিও বার্তায় ইলিয়াস বলেন, এর আগেও সুবাহর একটি বিয়ে হয়েছিল। এরপরেও আমাকে বিয়ের সময় কাবিননামায় সুবাহ নিজেকে কুমারী উল্লেখ করে। সে আমার সঙ্গে প্রতারণা করেছে। পুরনোর মামলার নথির বরাত দিয়ে ইলিয়াস বলেন, ওই মামলায় সুবাহ নিজেই উল্লেখ করেছেন সে বিবাহিত। এখন সুবাহ যদি বলে সে ওই সময় বিবাহিত ছিল না, তাহলে সে পুলিশের সঙ্গে প্রতারণা করেছে। তার ওই মামলাটি ছিল ভুয়া। তার উদ্দেশ্য ছিল মানুষকে ব্ল্যাকমেইল করা। আর যদি বলে বিয়ে করছে, তাহলে আমার সঙ্গে প্রতারণা করেছে কুমারী উল্লেখ করে। সেটার জন্য একটা প্রতারণা মামলা হবে। সুবাহর দেনমোহরের বিষয়ে ইলিয়াসের ভাষ্য, তিনি দেনমোহর পরিশোধ করে দিয়েছেন।

এ বিষয়ে সুবাহ বলেন, ‌‌‌‘আমার যদি আগে বিয়ে থাকে তাহলে অবশ্যই আগের বিয়ের কাবিননামা আছে? কাবিননামা বা রেজিস্ট্রির কাগজ ছাড়া তো বিয়ে হওয়ার কথা না। এইসব উল্টাপাল্টা মিথ্যা ছড়িয়ে সে আমার দেওয়া মামলাগুলো থেকে বাঁচতে চাচ্ছে যেন আমি মামলা তুলে নেই এবং দেনমোহরের টাকা না দেওয়ার ফন্দি করছে। তিন বিয়ে হওয়া পুরুষকে আমি কীভাবে ফাঁসিয়ে বিয়ে করব তাও এত কম টাকা কাবিনে দেনমোহরে? যদি ফাঁসিয়ে বিয়ে করতাম তাহলে দেনমোহর থাকতো ৭৭ লক্ষ টাকা।। ৭ লাখ ৭৭ হাজার টাকা থাকতো না।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit