বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

লালপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৪১ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সাধুপাড়া গ্রামের নুরউদ্দিনের আম বাগান থেকে ইশা খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলার ওই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইশা ওই গ্রামের ইলিয়াস আলীর মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে ইশাকে খুঁজে পাচ্ছিলেন না ইলিয়াস ও তার আত্মীয়-স্বজনরা। ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেয়ের নিখোঁজ সম্পর্কিত একটি পোস্ট করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে ওই গ্রামের নুরুদ্দিন এর আমবাগানের পানিশূন্য ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।  কে বা কাহারা ইশা কে শ্বাসরোধ করে হত্যা করে বস্তার ভিতর ভরে ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে লালপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করছে।

এবিষয়ে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হবে। হত্যার সাথে জড়িতদের শনাক্তের জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit