বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ইউক্রেন যুদ্ধ থামাতে তুরস্ক ও জার্মানির প্রচেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে তুরস্ক ও জার্মানি। সোমবার এরদোগানের সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ আলোচনার জন্য তুরস্ক সফরে এসে এই আহ্বান জানান। শলৎজ গত বছরের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর তুরস্কে এটিই তার প্রথম সরকারি সফর। খবর ডেইলি সাবাহর। দেশটির রাজধানী আঙ্কারায় আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, আমরা অব্যাহতভাবে স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তুরস্ক বিষয়টি মীমাংসার জন্য একই সঙ্গে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, আমরা একমত হয়েছি যে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, ন্যাটো মিত্র হিসাবে আমরা আমাদের (জার্মানি-তুরস্ক) সাধারণ মতামত এবং উদ্বেগ জানিয়েছি। এ ছাড়া ইউরোপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এর একটি সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত করা উচিত। এদিকে শোলজ বলেছেন, আমরা সম্পূর্ণ একমত যে ইউক্রেনে সহিংস সামরিক সংঘর্ষের নিন্দা করা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি হওয়া উচিত। অবিলম্বে বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ করিডোর স্থাপন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেন-রাশিয়া সংঘর্ষের একটি কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে রাশিয়াকে অবিলম্বে  ইউক্রেনের ওপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানান তিনি। প্রতিদিন প্রতিটি বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে রাশিয়া আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আরও দূরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit