শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ইউক্রেনের রাজধানীতে কারফিউ জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিরতিহীন এই কারফিউ জারি করা হয়েছে। খবর আল জাজিরার। এদিকে রুশ হামলার ২০তম দিনে কিয়েভের একটি বহুতল ভবনে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে। 

ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিয়েভের পশ্চিমাঞ্চলীয় এসভিয়াতোশিনস্কি জেলায় অবস্থিত ১৬তলার একটি ভবনে হামলা চালানো হয়েছে। পোদিলস্ক এলাকার আরও কয়েকটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এছাড়া মঙ্গলবার সকালে কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।

অনেকেই টুইট করে এ তথ্য নিশ্চিত করেছেন। রুশ সেনারা ক্রমাগত হামলা চালিয়েই যাচ্ছে। টানা ২০ দিন ধরে দুপক্ষের মধ্যে সংঘাত চলছে। তবে রাশিয়া যে পরিকল্পনায় যুদ্ধ শুরু করেছিল সে অনুযায়ী সবকিছু হচ্ছে না। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit