শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বিচ্ছেদের ১০ বছর পর ফের বিয়ে করছেন কণিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭৩ Time View

 

বিনোদন ডেস্ক : বিচ্ছেদের ১০ বছর পর দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। চলতি বছরের মে মাসে প্রবাসী ব্যবসায়ী গৌতমের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। গৌতমের সঙ্গে নাকি প্রায় এক বছর ধরে ডেট করেছেন কণিকা। গৌতমের সঙ্গে সম্পর্ক জড়ানোর ৬ মাসের মধ্যেই নাকি বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘বেবি ডল’খ্যাত এই গায়িকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে লন্ডনে। যদিও কণিকা এখনও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

যদিও নিজের সম্পর্ক কিংবা বিয়ে, কিছুই নিয়ে মুখ খোলেননি কণিকা। তবে শোনা যাচ্ছে, ইংল্যান্ডে কোনও মিউজিক শো করতে গিয়েই নাকি গৌতমের প্রেমে পড়েন কণিকা। বর্তমানে সময়টা দুর্দান্ত যাচ্ছে কণিকার। সম্প্রতি, হিউস্টন, নিউ জার্সি ও ওয়াশিংটনে তিনটি দারুণ মিউজিক ট্যুর করে ফিরলেন তিনি। কণিকার প্রথম স্বামী ছিলেন রাজ চন্দক, তিনিও প্রবাসী ব্যবসায়ী। ১৯৯৮ সালে তার সঙ্গে বিয়ে হয় কণিকার। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। ২০১২ সালে রাজের সঙ্গে ডিভোর্স হয়ে যায় এই গায়িকার। এক সাক্ষাৎকারে কণিকা জানিয়েছিলেন একটা সময়ে প্রবল আর্থিক সংকটের মুখোমুখিও হতে হয়েছিল তাঁকে। পর্যাপ্ত টাকা না থাকায় সন্তানদের স্কুলের মেইন পর্যন্ত দিতে পারেননি তিনি। এরপর একতা কাপুরের দেওয়া ‘বেবি ডল’ গানের প্রস্তাবই ঘুরিয়ে দেয় তাঁর ভাগ্য। আর পিছন ফিরে তাকাতে হয়নি কণিকাকে।

এদিকে কণিকার হবু স্বামী গৌতম ও প্রথম স্বামী রাজ দুজনেই লন্ডনের বাসিন্দা। এক বছর ধরে গৌতমের সঙ্গে সম্পর্কে রয়েছেন গায়িকা। বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’ বেশকিছু হিট গান উপহার দিয়েছেন তিনি। এছাড়া তার কণ্ঠের ‘বেবি ডল’ গানটি ব্যাপক জনপ্রিয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit