সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

‘মুক্তিদাতা শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্ক নিউজ : কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সম্পাদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের স্মারক প্রকাশনা ‘মুক্তিদাতা শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার বনানীস্থ শেরাটন হোটেলে ‘জয় বাংলা’ শীর্ষক অনুষ্ঠানে যুক্ত হয়ে স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি। 

উল্লেখ্য, সচিত্র স্মারক গ্রন্থ ‘মুক্তিদাতা শেখ মুজিব’-এর মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে আছে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলা। নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলা কর্তৃক প্রকাশিত ৩৮৪ পৃষ্ঠার স্মারক গ্রন্থটির মূল্য ৪ হাজার টাকা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর বর্ণাঢ্য কর্মময় জীবন ও বহুমাত্রিক চিন্তা জাতির সামনে সবিস্তারে তুলে ধরার প্রয়াস রয়েছে গ্রন্থটিতে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত জানান, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বিশ্বমানের কানাডিয়ান শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এবং এরই ধারাবাহিকতায় সম্পন্ন হয়েছে ‘মুক্তিদাতা শেখ মুজিব’ গ্রন্থের সম্পাদনার কাজ। ভবিষ্যতেও এমন আরও অনেক ভালো কাজের সাথে আমরা যুক্ত হতে পারব বলে আমার বিশ্বাস।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit