মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের

দুর্যোগে সবাই আল্লাহর আশ্রয় খোঁজে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১১১ Time View

 

ডেস্ক নিউজ :  নবী-রাসুলদের আহ্বান, আল্লাহর সুবিশাল সৃষ্টিজগৎ ও মানবপ্রকৃতির সাক্ষ্য অকাট্যভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে। তাই সুস্থ প্রকৃতির অধিকারী কোনো মানুষের পক্ষে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা সম্ভব নয়। আল্লাহ বলেন, ‘আসমানগুলো ও জমিনের স্রষ্টা আল্লাহর ব্যাপারে কি কোনো সংশয় আছে?’ (সুরা ইবরাহিম, আয়াত : ১০)

পৃথিবীর বেশির ভাগ মানুষই বিশ্বাস করে কোনো পরম সত্তাই আসমান ও জমিনের প্রকৃত স্রষ্টা ও নিয়ন্তা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তুমি যদি তাদের জিজ্ঞাসা করো, কে আকাশমণ্ডলী ও পৃথিবী করেছে? তারা অবশ্যই বলবে, এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ।’ (সুরা জুখরুফ, আয়াত : ৯)
আর যারা স্বাভাবিক অবস্থায় আল্লাহ থেকে বিমুখ থাকে, তাঁকে অস্বীকার করে তারাও দুর্যোগকালে তাঁর কাছেই ফিরে আসে এবং আশ্রয় খোঁজে। পবিত্র কোরআনে এই শ্রেণির অবস্থা এভাবে চিত্রিত করেছে, ‘তিনিই তোমাদের জলে-স্থলে ভ্রমণ করান এবং তোমরা যখন নৌকার আরোহী হও আর এগুলো আরোহী নিয়ে অনুকূল বাতাসে বেয়ে যায়, তখন তারা আনন্দিত হয়। অতঃপর এগুলো বাত্যাহত এবং সর্বদিক থেকে তরঙ্গাহত হয়; তারা তা দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েছে মনে করে, তখন তারা আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে আল্লাহকে ডেকে বলে, তুমি আমাদের এর থেকে মুক্তি দিলে আমরা অবশ্য কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবো। ’ (সুরা ইউনুস, আয়াত : ২২)

প্রশ্ন হলো, মানুষ আল্লাহর অস্তিত্বের বিশ্বাস অন্তরে লালন করেও কেন তারা মুখে তা অস্বীকার করে? পবিত্র কোরআনে এর একাধিক কারণ তুলে ধরেছে। যেমন নেতৃত্ব, ক্ষমতা ও কর্তৃত্ব ধরে রাখা। তবে এই শ্রেণির মানুষের জন্য পতন অপরিহার্য। ইরশাদ হয়েছে, ‘মুসা বলেছিল, তুমি অবশ্যই অবগত আছো যে এসব স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করেছেন—প্রত্যক্ষ প্রমাণস্বরূপ। হে ফেরাউন, আমি তো দেখছি তোমার ধ্বংস আসন্ন। ’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ১০২)

অহংকার ও অহমিকাও আল্লাহকে অস্বীকার করার অন্যতম কারণ। ইরশাদ হয়েছে, ‘তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে গ্রহণ করেছিল। দেখো! বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। ’ (সুরা নামল, আয়াত : ১৪)

কিউএনবি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit