শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

রুশ সেনাদের উদ্দেশ্যে জেলেনস্কি বললেন- ‘তোমরা কেন মরতে চাও’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন বক্তব্য প্রদান করছেন। কখনো টেলিভিশনে কখনো-বা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার জনগণ, দেশটির সেনা এবং সেনাদের মায়েদের উদ্দেশ্যে কথা বলেছেন। 

এবার রুশ সেনাদের কাছে তিনি জানতে চাইলেন, তারা কেন মরতে চায়।

স্থানীয় সময় মঙ্গলবার টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জেলেনস্কি রুশ সেনাদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলেন, তোমরা সবকিছুই বুঝ।  ইউক্রেনে তোমরা কিছুই পাবে না, শুধু প্রাণ নেওয়া ছাড়া।

জেলেনস্কি বলেন, তোমরা সংখ্যায় অনেক, কিন্তু তোমাদের জীবনও নেওয়া হবে। এ সময় রুশ সেনাদের কাছে প্রশ্ন রেখে বলেন—তোমরা কেন মরতে চাও, কিসের জন্য?

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, আমি জানি তোমরা বাঁচতে চাও। আমরা জেনেছি তোমরা এই অর্থহীন যুদ্ধ, অপমান এবং তোমাদের দেশ নিয়ে চিন্তা করছো। তোমাদের নিজেদের ভেতর কথোপকথন, পরিবারের সঙ্গে টেলিফোন; সবই আমরা শুনছি। আমরা বুঝছি, তোমরা কি চাও।

ইউক্রেনের জনগণের পক্ষ থেকে জেলেনস্কি রুশ সেনাদের একটি প্রস্তাব দেন । সেটা হলো—আত্মসমর্পণ করলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর রাশিয়া ৮০টি যুদ্ধবিমান হারিয়েছে দাবি করে জেলেনস্কি বলেন, শিগগিরই ভূপাতিত রুশ হেলিকপ্টারের সংখ্যা ১০০-তে পৌঁছাবে। 

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit