বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

প্রতারণার মামলা থেকে মুক্তি পেলেন শিল্পা ও তার বোন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

বিনোদন ডেস্ক : প্রতারণার মামলা থেকে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার বোন শমিতা। তবে একই অভিযোগে তাদের মা সুনন্দা এখনও মুক্তি পাননি। সোমবার শিল্পা ও তার বোন শমিতার নামে করা অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে দিয়েছেন মুম্বাই আদালত। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মুম্বাই সেশন কোর্ট শিল্পা ও শমিতাকে মুক্তি দেন। তবে সুনন্দার বিরুদ্ধে করা অভিযোগের শুনানি নিম্নআদালতে নিয়মমাফিক চলবে। ২০২১ সালে সুনন্দা এবং তার স্বামী সুরেন্দ্রর কোম্পানির বিরুদ্ধে ঋণ নিয়ে অর্থ পরিশোধ না করার অভিযোগ এক ব্যক্তি মামলা করেন। 

আদালত জানান, কোম্পানিটির অংশীদার হিসাবে তাদের নাম থাকলেও অভিযোগের সপক্ষে কোনো নথি পাওয়া যায়নি, যাতে এ দুই বোনও ওই কোম্পানির অংশীদার। সে জন্য শিল্পা ও শমিতাকে মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে পর্নোগ্রাফি তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। সেই সময় আইনি ঝামেলায় পড়তে হয় শিল্পাকেও। ওই ঘটনায় বেশ কয়েকবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit