শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বাবাকে কখনও কাছে পাইনি, তাই মনেও পড়েনি: আলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘গাঙ্গুবাই’ সিনেমাটি। এটি খান-কুমার-কাপুরদের ভিড়েও ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। বলিউডে কাজ করছেন তাবড় পরিচালকদের সঙ্গে। এবার হলিউড যাত্রারও প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। বলা হয়, তিনি যাতেই হাত দেন, তাতেই সোনা ফলে। মঙ্গলবার সেই আলিয়া ভাটের ২৯তম জন্মদিন। অভিনেত্রী হওয়ার আগে কেমন ছিলেন তিনি? বিশেষ দিনে ফিরে দেখা যাক তার শৈশব।

আলিয়ার শৈশব জুড়ে ছিলেন মা সোনি রাজদান। বাবা মহেশ ভাট তখন দূরের মানুষ। অতীতে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “ছোটবেলায় বাবাকে আমার তারকা মনে হত। যে মাঝেমাঝে বাড়িতে আসে। আবার চলে যায়। বাবাকে সেভাবে কখনও পাইনি। তাই তার কথা বিশেষ মনেও পড়ত না।”

সন্তানদের দেখাশোনার যাবতীয় দায়িত্ব ছিল সোনির। শ্যুট নিয়ে ব্যস্ত থাকতেন মহেশ। দুই মেয়েকে সময় দেওয়ার অবকাশ কোথায়! তবে পরিচালকের চেষ্টাতেই সেই ছবি বদলায়। কাজকে টপকে গুরুত্ব পায় পরিবার। আলিয়ার কথায়, “বাবা আমাদের সঙ্গে বেশি করে সময় কাটাতে শুরু করল। আমরা সাপ লুডু খেলতাম। কিন্তু আমি কাজ শুরু করার পর আমাদের বন্ধুত্ব হল। এখন বুঝতে পারি এই ধরনের কাজ করতে গেলে কতটা সময় ব্যয় হয়।”

বাবাকে পাননি আর পাঁচটা শিশুর মতো করে। কিন্তু অভিযোগ নেই আলিয়ার। দিনরাত কাজ করে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বাবা মহেশের থেকেই।

কিউএনবি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit